
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের জগতার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর ) দুপুরে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
তিনি ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের লোকজন কে শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা প্রদান করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




