
রায়হান সিকদারঃ
জুবাইর ও মমতাজ। দু`জনের শারিরীক ও বাক প্রতিবন্ধি। একজনের বাড়ী বড়হাতিয়া আরেকজনের বাড়ী চুনতিতে। চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক তারা দু`জনেই পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা। গত ১৯ জুলাই দুপুর ১টা বাজে। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ঘর উদ্বোধন করেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালসহ অনেকেই সাথে ছিলেন।
ঘর উদ্বোধন শেষ। পরে বড়হাতিয়া তৃণমুল আওয়ামীলীগ ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালামকে সম্মাননা জানানো হয়। সিক্ত হলেন মানুষের ভালবাসায়। বড়হাতিয়া বাসীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান কে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন অত্র এলাকার কৃতি সন্তান মিরান হোসেন মিজান।
এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, সদস্য দেব্রত দাশ, সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুুহাম্মদ মোজাম্মেল হক, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




