[primeitworld_print id="10420"]
ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্লাড-প্লাজমা দিতে ইচ্ছুক সাতকানিয়ার ৩ জন

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর গ্রামের ৩ তরুন।
তারা গত ১২ এপ্রিল শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির পর ১৪ এপ্রিল ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে,পর পর দুইবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হওয়ায় আজ ২৯ এপ্রিল তাদের ছাড়পত্র দিলে তারা বাড়িতে চলে আসেন।

ইতিমধ্যে তারা ব্লাড-প্লাজমা দান করতে ইচ্ছুক বলে এ প্রতিবেদককে ফোনে জানিয়েছেন যুবলীগ নেতা নাছির উদ্দীন মিন্টু।সুস্থ হওয়ায় অভিনন্দন জানাতে ছাত্রলীগনেতা শাহরিয়ার রুমনকে ফোন করলে এ প্রস্তাবে এক বাক্যেই রাজি হয়ে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে রুমন।

এ ব্যাপারে ব্লাড-প্লাজমা দানে ইচ্ছুক ছাত্রলীগনেতা শাহরিয়ার রুমন এ প্রতিবেদককে বলেন,দেশের এ ক্রান্তিকালে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি,এবং আমি মো:এনাম ও মনির হোসেনের সাথেও কথা বলেছি তারাও প্রস্তত আছে।এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগীতা চাই।

করোনাভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হয়ে সম্পুর্ণ সুস্থ হয়ে উঠা ব্যক্তির ব্লাড-প্লাজমা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রান রসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল হাছান ভুঁইয়া তার ফেসবুক পোস্টে এমন তথ্য দিয়েছিলেন।তিনি বিভিন্ন সাময়িকী স্টাডি করে লিখেন, কভিড-১৯ আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করা চীনের দুটি পাইলট ষ্টাডির ফলাফল প্রকাশ করেছে নামকরা বিভিন্ন গবেষণা সাময়িকী ও দৈনিক পত্রিকা গুলো। একটি ষ্টাডিতে দেখা গেছে, উহান শহরের ডাক্তাররা করোনাভাইরাসে আক্রান্ত থেকে নিরাময়কারীর ব্লাড প্লাজমা (কনভালেসসেন্ট প্লাজমা) করোনাভাইরাসে মারাত্মক আক্রান্ত ১০ জন রোগীর উপর প্রয়োগ করে দেখলেন যে রোগীর ভাইরাসের লেভেল দ্রুত কমে গেছে এবং তিন দিনের মধ্যে রোগী ছোট-ছোট নি:শ্বাস ও বুকে ব্যাথা থেকে অনেক উন্নতি হয়ে জ্বর ও কমে এসেছে।
এছাড়াও প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এ চিকিৎসার প্রস্ততি গ্রহণ করেছে বলে খবরে প্রকাশ।

এ ব্যাপারে কভিড-১৯ নিয়ে কাজ করা ঢাকা মেডিকেলে কলেজ হসপিটালের মেডিসিন বিভাগের রেজিস্টার ডা:ফরহাদ উদ্দীন হাছান চৌধুরী মারুফ এ প্রতিবেদককে জানান,এ খবরে আমি অত্যন্ত আশাবাদী এবং এ ব্যাপারে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে তিনি বলেন,ঢাকা মেডিকেলের আমি সহ ৫ সদস্যের একটি টিম ব্লাড-প্লাজমা সংগ্রহের জন্য কাজ করছি,ইতিমধ্যে ১ জন চিকিৎসক ব্লাড-প্লাজমা দান করেছে।ব্লাড-প্লাজমা সংগ্রহের ব্যাপারে তিনি চট্টগ্রামে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ব্লাড-প্লাজমা দিতে ইচ্ছুক সাতকানিয়ার ৩ জন

প্রকাশিত: ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০