
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তর পর বৃহস্পতিবার (৪ জুন) রাতে ব্রেন স্টোক করার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা নাসিমের অবস্থাকে সংকটাপন্ন উল্লেখ করে জরুরী ভিত্তিতে অপারেশন করে সারিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে।
বিষয়টি মোহাম্মদ নাসিমের ব্যক্তিগত সহকারি মীর মোশাররফ হোসেন গণমাধ্যমকে নিশ্চত করে দেশবাসির কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া কামনা করেছেন৷
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত মোহাম্মদ নাসিম রাজধানীর স্পেশাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন৷ গত রাতে হাসপাতালের আইসিইউতে তার ব্রেন স্ট্রোক হলে উন্নত চিকিৎসার জন্যে অন্যত্র স্থানান্তর করতে ঢাকা সিএমএইচ থেকে অ্যাম্বুলেন্স আনা হয়েছিলো৷ কিন্তু মোহাম্মিদ নাসিমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় নেয়া যায়নি। পরে বিশেষজ্ঞদের পরামর্শে তাকে বাংলাদেশ স্পেশালাজড হসপিটালেই অপারেশন করার স্বিদ্ধান্ত হয়৷
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছিলো৷
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















