
নিজস্ব প্রতিবেদকঃ
শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় ফলদ ও বনজ চারা বিতরণ করেছে ছাত্রলীগ।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় চুনতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ এ কর্মসূচির আয়োজন করেন।
চারা বিতরণ কর্মসূচিতে চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন।
বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিদুয়ান হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কামাল উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক তামরিন হোসেন, উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম, ক্রীড়া সম্পাদক মনির হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় অতিথিরা বলেন, প্রকৃতি বাচঁলে মানুষ বাচঁবে। তাই আমরা প্রকৃতিকে রক্ষার জন্য বেশি বেশি গাছের চারা রোপণ করব। এবং তা করতে অন্যকে অনুপ্রাণিত করব। ###
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




