ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক কর্মকর্তার আত্যহত্যা

শহীদুল ইসলাম বাবর

পটিয়ায় এক ব্যাংক কর্মকর্তা আত্যহত্যা করেছে। তার নাম ওসমান গনি (৩০)। উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। গোপনে বিয়ে করার কারণে পরিবারের সঙ্গে বাকবিতন্ডার জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। ওসমান ডেঙ্গাপাড়া ৯নং ওয়াডে এলাকার আয়ুব আলীর পুত্র। সে ইসলামী ব্যাংক বাংলাদেশ  লিমিটেড এর কক্সবাজার জেলার টেকনাফ শাখায় কর্মরত বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা ওসমান গনির সাথে চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকার শাকিলা নামের এক যুবতীর সাথে ২০১৮ সালে বিয়ে হয়। তাদের বিয়ের বিষয়টি দীর্ঘদিন গোপন থাকে। এর মধ্যে আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আরেকটি বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে শুক্রবার প্রথম স্ত্রী শাকিলা ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়িতে ছুটে আসেন। এ বিষয়ে পরিবারের লোকজনের সাথে ওসমানের কথাকাটাকাটি হয়। পরে সে অভিমান করে শনিবার ভোরে ঘরের পিছনে রান্নাঘরের চালার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার এস আই রোকন উদ্দিন জানান, আত্মহত্যা করা একব্যক্তির লাশ হাসপাতালে পড়ে থাকলে পুলিশ তা উদ্ধার করে সুরতহাল রির্পোট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ব্যাংক কর্মকর্তার আত্যহত্যা

প্রকাশিত: ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০