
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় বিষপানে রোকসানা (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে সংবাদ পাওয়া গেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি পানত্রিশা গ্রামের হাজীর পাড়ায় বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূ ওই এলাকার ডেকোরেশনের দোকানের কর্মচারী বদিউল আলমের স্ত্রী। তাদের মাত্র ১ বছর আগে বিয়ে হয় এবং তাদের কোন সন্তান নেই।
জানা যায় ,গৃহবধু মানসিক ভারসাম্যহীন ও বদমেজাজী ছিল। সকালে বাড়ির সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে দেখে পরিবারের লোকজন দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী জানান,খবর পেয়ে ওসি স্যারের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।গৃহবধু মানসিক ভারসম্যহীন ছিল। তবে, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পোস্ট মডেম ছাড়ায় গৃহবধুর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




