ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দলের নেতার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

  • বাংলানিউজ
  • প্রকাশিত: ১০:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১ পড়া হয়েছে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশরি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশন জানায়, পররাষ্ট্র সচিব এই দুই দেশের সম্পর্কের জনগণ-কেন্দ্রিক প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করে ডা. রহমানকে তার নতুন ভূমিকার জন্য শুভেচ্ছা জানান। এছাড়া এবং বাংলাদেশের প্রতি ভারতের দীর্ঘস্থায়ী সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান এই দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর সভ্যতাগত বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য,  বাংলাদেশের নব নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব। শপথ অনুষ্ঠানের ফাঁকে তিনি জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিরোধী দলের নেতার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক

প্রকাশিত: ১০:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬