ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কল-কারখানাগুলোতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। তবে এ লক্ষ্য বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানো জরুরি। তিনি জানান, প্রকল্প অনুমোদনে অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রতা বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
বৈঠক সূত্রে জানা যায়, একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি বিভিন্ন দপ্তর থেকে ধাপে ধাপে অনুমতি নেওয়ার জটিলতাকেও বিনিয়োগের অন্যতম বাধা হিসেবে তুলে ধরা হয়।
এসব বিষয় পর্যালোচনা করে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে, যাতে অযথা সময়ক্ষেপণ কমে আসে এবং বিনিয়োগ কার্যক্রম দ্রুত এগোয়।
এছাড়া বন্ধ সরকারি কল-কারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তির ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ–এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন–এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন–এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:১১:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬