ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ স্পৃষ্টে প্রান গেল লোহাগাড়ার ব্যবসায়ীর!

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক চাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

বুধবার (৭ মে) ভোররাতে নিজের মাছ চাষের পুকুরের পানি সেচ দিতে গিয়ে এই ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম খোরশেদ আলম (৩৩)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আইদ্দার বর বাড়ীর আবুল বশরের পুত্র এবং পদুয়া তেওয়ারি হাট বাজারের একজন চাল ব্যবসায়ী।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ পদুয়া বাজারে চালের ব্যবসা করছিলেন।সে মাছ চাষও করত। বুধবার ভোররাতে তার সহযোগী নিয়ে ইলেকট্রিক পাম্প মেশিন দিয়ে পুকুরের পানি সেচার কাজ করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতা বশতঃ বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকিবুল আলম বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে খোরশেদ নামে এক যুবককে ভোরে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে স্থানীয় বা নিহতের পরিবারের কেউ থানা পুলিশকে অবগত করেননি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ স্পৃষ্টে প্রান গেল লোহাগাড়ার ব্যবসায়ীর!

প্রকাশিত: ১০:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫