ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ লোহাগাড়ার তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ হওয়ার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তামিম মৃত্যুবরণ করেছেন।

৭ মে (বুধবার) ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

মো. তামিম উপজেলা সদর ইউনিয়নের আবদুল জব্বার ডেপুটিপাড়া এলাকার মো. আমিনের ছেলে।

তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন প্রথমে তামিমকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তামিমকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য: গত ২৯ এপ্রিল বিকেলে লোহাগাড়া মহুরিপাড়া এলাকায় একটি বসতঘরে টিনের ছাউনি দেওয়ার কাজ করছিলেন তামিম। এ সময় বসতঘরের ওপরে থাকা ৩৩ হাজার ভোল্ট লাইনের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শরীরের প্রায় ৪০ শতাংশ ঝলসে গিয়েছিল তাঁর।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ লোহাগাড়ার তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রকাশিত: ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫