
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ পানত্রিশা এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।
১৬ এপ্রিল(বুধবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত নির্মাণ শ্রমিকের নাম এহসান (২৮)। সে পার্শ্ববর্তী বান্দরবান পার্বত্য জেলার সরই ইউনিয়নের কুলং পাড়ার আবদুর রহমান’র পুত্র।
চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার ইউপি সদস্য জানে আলম জানু মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন দুপুরে এহসান এলাকার জনৈক লোকমান’র নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদের উপর রড বান্ডিংয়ের কাজ করছিল। অসাবধনতাবশতঃ রড বান্ডিং করার সময় নিকটস্থ বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লাগলে তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক এহছান ঘটনাস্থলে মারা যায়।
লোহাগাড়া থানার এসআই জাহেদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক মারা যাওয়ার খবর শুনে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















