
রায়হান সিকদারঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়।
নিয়মিত রুটিনের অংশ হিসেবে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
২০নভেম্বর( বৃহস্প্রতিবার) সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি ও গুণগতমান ঘুরে দেখেন। এছাড়াও তিনি শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত পাঠে অংশগ্রহণের উৎসাহ দেন।
এসময় ইউএনও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া সবচেয়ে জরুরি।”
ইউএনও মো. সাইফুল ইসলাম আরও বলেন, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়েও পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য,আবুল হাসেমসহ সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।
পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহ উদ্দিন বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাসেম বলেন, নিয়মিত রুটিনের অংশ হিসেবে স্কুল পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সাথে কথাও বলেছেন। বিদ্যালয়ের চলমান নতুন ভবনের কাজ দেখেন, স্কুলের পরিস্কার পরিচ্ছন্নতা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। শিক্ষকদের প্রতি আরও বেশি আন্তরিকতার সাথে পাঠদান করার অনুরোধ জানান তিনি
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















