ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশে সাইফুজ্জামান জাবেদের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তার নামে বিভিন্ন দেশে থাকা ২৯৭টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট জব্দের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা এক কোটি ডলার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপপরিচালক মশিউর রহমান আদালতে এসব সম্পদ জব্দের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একই দিনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের ভিত্তিতে জাবেদসহ ছয়জনের নামে থাকা মোট ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশও দেন আদালত।
দুদক সূত্রে জানা গেছে, জব্দাদেশ পাওয়া জাবেদের বিদেশি সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রে ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় সর্বাধিক ১১৭টি, ভিয়েতনামে ৪টি বাড়ি ও ৩০টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এছাড়া ভারতে ৯টি এবং ফিলিপাইনে ২টি বাড়ি রয়েছে তার নামে।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর তাকে আর নতুন মন্ত্রিসভায় দেখা যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে চলে যান বলে জানা যায়। বর্তমানে তার বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুদক ও সিআইডির দায়ের করা একাধিক মামলা তদন্তাধীন রয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিদেশে সাইফুজ্জামান জাবেদের ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ

প্রকাশিত: ০৮:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬