
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বিএনপির সমালোচনা করে বলেছেন, বাংলাদেশ এখন জিয়া, খালেদা জিয়ার বিএনপির নেই। বর্তমান বিএনপি ভাড়াটিয়া, চাঁদাবাজদের। তাই আমি বিএনপি ত্যাগ করেছিলাম। বেগম খালেদা জিয়ার অসুস্থতায় আবার যাই। কিন্তু এই চাঁদাবাজির কারণে ত্যাগ করেছি। তাদের সঙ্গে থেকে আমি দুদকে যেতে চাই না।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক পদুয়া হাই স্কুল মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ আরও বলেন,
আমি বিএনপিতে ছিলাম।
দুইজন সংগঠকদের মধ্যে আমি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যাই। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ যে টাকা পাচার করেছে সেগুলো থাকলে বাংলাদেশ বিশ্বের দরবারে অন্যতম দেশ হতো। এখন আওয়ামী লীগের জায়গায় বিএনপি কাজ করছে। তারা ভারতের কাছে দেশ বিক্রি করতে চায়।
তিনি বলেন, আমরা বেইমান, দেশদ্রোহীদের হাত থেকে বাংলাদেশকে উত্তীর্ণ করতে চাই। দেশ স্বাধীন রাখতে চাইলে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। একটা ভুল ভোটের কারণে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হতে পারে। যোগ্য প্রার্থীকে ভোট দিন। ১১ দলীয় জোটের ‘র’-এর দালাল নেই।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ বদরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস দক্ষিণ জেলা আমীর মাওলানা মাহবুবুর রহমান, লেবার পার্টির দক্ষিণ জেলা সভাপতি ড. মজনু মিয়া, রাঙামাটি জেলা আমীর আবদুল আলিম, বান্দরবান জেলা আমীর আবদুস সালাম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যান ফেডারেশন মাওলানা মোহাম্মদ ইসহাক, দক্ষিণ জেলা শিবির সভাপতি আছিফুল্লাহ আরমান, চট্টগ্রামের শিবির নেতা আবদু রহিম, দক্ষিণ জেলা নায়েবে আমীর হেলালউদ্দীন মোহাম্মদ নোমান, বাঁশখালীর জামায়তের এমপি প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম, এ্যাডভোকেট আবু নাছের, দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল ইসলাম, শ্রমিক কল্যাণ জেলা সভাপতি মোহাম্মদ নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ, বাশঁখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, চন্দনাইশ আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাতকানিয়া সাঙ্গু থানা আমীর সিরাজুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আমীর খোরশেদুল আলম, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, এবি পার্টির মহানগর যুগ্ম সদস্যসচিব জায়েদ হাসান চৌধুরী।
মুহাম্মদ নাজিম উদ্দিন 



















