
নিজস্ব প্রতিবেদকঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর লোহাগাড়া-সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ও বিএনপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। বিএনপি সবসময় শান্তিতে বিশ্বাসী ও গণতন্ত্রে বিশ্বাসী। সেই কারণে আমরা সব সময় মিলে মিশে থাকার চেষ্টা করেছি। কিন্তু প্রতিদিন এভাবে হামলা আমরা মেনে নিতে পারি না। ভোটের দিন লোহাগাড়া ইউএনও একজন সরকারি কর্মকর্তা হয়েও একজন দলীয় কর্মীর মতো আচরণ করেছেন।’
রবিবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলা সদরে মাশাবি রেস্টোরেন্টের ভিআইপি হল রুমে এক সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন এসব অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন- সাতকানিয়ার ঢেমশা, কাঞ্চনা, এওচিয়া এবং লোহাগাড়ার সুখছড়ি ও চান্দাসহ বিভিন্ন এলাকায় জামায়াতের কর্মীরা আমাদের বিএনপির সমর্থক ভোট পরবর্তী হামলা করেছে। তাছাড়া ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা ছিলেন জামায়াতের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মী। যারা জামায়াত প্রার্থীর বিজয়ে সহযোগিতা করেছেন। আমরা প্রশাসনের কাছে এ ব্যাপারে ন্যায়বিচার চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান,সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,শেফায়ত উল্লাহ চক্ষু,ফৌজুল কবির ফজলু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল কবির,জসিম উদ্দিন আব্দুল্লাহ,আবু সেলিম চৌধুরী,এটি এম জাহেদ চৌধুরী বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















