ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমণে লোহাগাড়ায় প্রস্তুতি সভা

রায়হান সিকদারঃ

স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের ঐতিহাসিক চট্টগ্রাম আগমন উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লোহাগাড়া উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯জানুয়ারি( সোমবার) বিকেলে লোহাগাড়া প‍্যারাগন কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-১৫,সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আসহাব উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক, ভবিষ্যত বাংলাদেশের অগ্রদূত, গণতন্ত্রের মহানায়ক আমাদের নেতা  তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রামের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। ২৫ জানুয়ারী পলোগ্রাউন্ডে জনসমুদ্রের ঢল নামবে।

সভাপতির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, স্বৈরশাসনামলে মানুষের ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা দমন এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সে দুঃসময়ে আমাদের নেতা তারেক রহমান জনগণের অধিকার পুনরুদ্ধারের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। আমরা এখনও গণতন্ত্রের লড়াইয়ে আছি। তারেক রহমানের চট্টগ্রাম আগমন এই আন্দোলনকে আরো ত্বরান্বিত করবে এবং চট্টগ্রামবাসীকে গণতান্ত্রিক শক্তি যোগাবে । তিনি আরো বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি সরকার গঠণ করতে পারলে সদ্য প্রয়াত আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের দীর্ঘদিনের সংগ্রাম চূড়ান্ত পর্বে পৌঁছাবে। তাই বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করে আনতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় বক্তারা আগামী ২৫ জানুয়ারী পলোগ্রাউন্ডে জনসমুদ্রের সমাগম ঘটিয়ে মহাসমাবেশ সফল করতে বিএনপির সকল নেতাকর্মীকে সর্বাত্মক প্রচেষ্ঠা চালানোর আহবান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,সাজ্জাদুর রহমান চৌধুরী,সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ রহিম,জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমদ,সদস‍্য সচিব রাশেদুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম,উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়া, বিএনপি নেতা নুরুল হক সওদাগর,শাহ আলম,মামুনুর রশিদ চৌধুরী,রফিকুল আলম,নুরুল আলম জিকু,সিরাজুল ইসলাম,মাহবুবুর রহমান,ফেরদৌস কোম্পানী,ইদ্রিস সিকদার,জাহাঙ্গীর আলম মেম্বার,সাহাব উদ্দিন,আলাউদ্দিন বাচ্চু, দেলোয়ার হোসেন,ফরিদুল আলম,মোবারক হোসেন বাবু,খোরশেদ আলম,নাছির উদ্দিন,মমতাজুল ইসলাম,ইসমাইল হোসেন সাঈদ,কৃষক দলের আহবায়ক নুরুল হক,উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম,গিয়াস উদ্দিন চৌধুরী,তাজউদ্দিন আল নাজের,মোরশেদ আলম,ইশফাক উদ্দিন চৌধুরী ইভু,দিদারুল আলম,শওকত, নজরুল ইসলাম,বাহাদুর চৌধুরী,শিহাব উদ্দিন,মোরশেদুল আলম,হেলাল উদ্দিন, ইসহাক কোম্পানী,আব্বাস উদ্দিন,নুরুল আলম কোম্পানী,রেজাউল বাছির চৌধুরী, রাশেদুল আমিন চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন,সোহেল মাহমুদ তুষার, উপজেলা ছাত্রদল নেতা সিয়ামুল হক সায়েম,শহিদুল ইসলাম,মোঃ এহসান ও কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন ইমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমণে লোহাগাড়ায় প্রস্তুতি সভা

প্রকাশিত: ০৯:৫৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬