ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে তাকে দায়িত্ব প্রদান করা হয়।

দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে তিনি সাংগঠনিকভাবে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ওই জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় ধরে তার নেতৃত্বেই বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যেতে পারেননি। ফলে তিনি কার্যত রাজনীতি থেকে দূরে ছিলেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে প্রত্যাবর্তন করেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।
তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে আনুষ্ঠানিক রূপান্তর সম্পন্ন হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

প্রকাশিত: ১০:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬