ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষঃ লোহাগাড়ায় ছয়জন আহত

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া তেওয়ারিহাট এশিয়ান হাসপাতালের সামনে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কক্সবাজার জেলার রামু এলাকার আহমদ মিয়ার পুত্র মো. ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত অপর পাঁচজন হলেন যথাক্রমে জুনাইদ (৩৪), বশির আহমদ (২৭), ছরওয়ার কামাল (৪০), মোক্তার আহমদ (৪২) এবং নুর আয়েশা (৪০)।

তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, একটি চট্টগ্রামমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী ঈগল পরিবহনের মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুব আলম জানান,“দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মিনিবাসটি জব্দ করা হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সিএনজিচালিত অটোরিকশাটি সরিয়ে নেওয়া হয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষঃ লোহাগাড়ায় ছয়জন আহত

প্রকাশিত: ০৯:০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫