
তিন হেলপারকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা
শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলায় ৩ গাড়ি চালক ও ৩ হেলপারকে অপহরণ করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার (১৯আগস্ট) বিকালে রুমার মিনঝিরি পাড়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।
অপহৃত চালকরা হলেন- বাসু কর্মকার (৩২), নয়ন জলদাস (২৯) এবং মো. মিজান (৩০)। তাদের মধ্যে প্রথম দুজন রুমা লেমুঝিরি ও অপর জনের বাড়ি চট্টগ্রামের আমিরাবাদ এলাকায়।
হেলপাররা হলেন- আবদুল্লাহ, সুমন মারমা, মিল্টন কর্মকার বুইশ্যা।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম। তিনি জানান- মিনজিরি পাড়া মুখ থেকে তিন গাড়ি চালককে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা অপহরণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমা বাজার থেকে যাত্রী নিয়ে তিনটি চাদের গাড়ি বেতেলপাড়া, মুন্নুমপাড়া, লাইনঝিড়ি যান। পরে সেখান থেকে ফেরার পথে মিনজিরি পাড়ামুখ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তিন চালককে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ’সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল’সহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নেমেছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান- মিনজিরি পাড়া মুখ থেকে তিন গাড়ি চালককে অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা অপহরণ করেছে বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। মাত্র ১ দিন আগে রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় সেনাবাহিনীর এক সদস্য। হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি ও খুন অপহরণ বেড়ে যাওয়ায় আতংক তৈরি হয়েছে বাসিন্দাদের মাঝে।
সবিশেষ–
অপহৃত গাড়ির তিন হেলপারকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।ছাড়া পাওয়ারা হলেন আবদুল্লাহ, সুমন মারমা, মিল্টন কর্মকার বুইশ্যা। তারা তিনজনই তিনটি জিপের হেলপার ছিলেন।
তবে এই সংবাদ লেখা পর্যন্ত (রাত সাড়ে ১টা) তিন গাড়ি চালক লেবুঝিরি এলাকার বাসু কর্মকার, রুমা সদরের নয়ন জলদাস ও চট্টগ্রামের আমিরাবাদ এলাকার মোহাম্মদ মিজানকে উদ্ধারের জন্য নিরাপত্তা বাহিনীর দুটি টিমসহ স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছিল
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















