ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

বান্দরবানে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ তিন ইমামের হাতে সনদপত্র তুলে দেন।
ইসলামিক ফাউন্ডেশন বান্দরবানের উপপরিচালক মো. সেলিম উদ্দিন–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। আরও উপস্থিত ছিলেন বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবু তাহের এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এ ছাড়া জেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রোয়াংছড়ি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ফজলুল কাদের চৌধুরী। দ্বিতীয় হন বান্দরবান সদর উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. শহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন লামা কাটাপাহাড় জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, সমাজে ইমামদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। ইমামরা শুধু নামাজ পরিচালনাই করেন না, সমাজের পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাঁদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, জেলা পর্যায়ে নির্বাচিত তিন ইমাম পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানে সফল হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

বান্দরবানে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৮:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬