
রায়হান সিকদারঃ
বাংলাদেশের বীজ শিল্পের সর্ববৃহৎ ও অন্যতম প্রভাবশালী সংগঠন বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)–এর ২০২৫-২০২৭ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচনে লোহাগাড়ার দুই কৃতি সন্তান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত ১৩ ডিসেম্বর এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে লোহাগাড়ার কৃতি সন্তান উফসী সীড কোম্পানীর চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সহ-সাধারণ সম্পাদক ও একই সঙ্গে এডভান্স মাল্টি ফার্ম লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট বাহার উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















