রায়হান সিকদার,লোহাগাড়াঃ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,লোহাগাড়ার গর্বিত সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্রতি আস্থা রাখারও আহবান জানান তিনি।
গত ১১মে শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। জনবান্ধব এ সরকার বাংলাদেশকে মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত করছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই পৌছে দিচ্ছে শেখ হাছিনা সরকার। বিদ্যুৎ বিহীন গ্রামে বিদ্যুৎ পৌছে গেছে।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন করছে। এ সরকারের আমলে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, খাদ্য ঘাটতি পূরণ হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে, তথ্য প্রযুক্তি ও বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক ভীত মজবুত হয়েছে। মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হয়েছে।
বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী,
সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহামদ বাহাদুর, সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের, লোহাগাড়া থানা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















