ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালীতে ২৭ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, একটি সিএনজি অটোরিক্সা ও মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে বাঁশখালী থানাধীন পেকুয়া-বাঁশখালী রোডের সীমান্ত সেতুর উত্তর পাশে এ অভিযান চালানো হয়। ডিএনসি চট্টগ্রাম গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক রুপন পালের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় আটক করা হয় মো. ফরহাদ উদ্দিন (২৫) ও মো. সৈকত ইসলাম (২৪) নামের দুই যুবককে। ফরহাদ সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা হাঙ্গরকুল এলাকার ফজল কবিরের ছেলে এবং সৈকত ইসলাম উখিয়ার বালুখালী ঝুমুরছড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের
উপপরিদর্শক রুপন পাল জানান, পেকুয়া-বাঁশখালী রোডের সীমান্ত সেতুর উত্তর পাশে এ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক ও
তাদের কাছ থেকে ২৭ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি অটোরিক্সা ও ব্যবহৃত তিনটি মোবাইল সেট জব্দ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। উখিয়া থেকে একাধিকবার সিএনজি অটোরিক্সা পরিবর্তন করে তারা ইয়াবা পরিবহন করত। এসময় অটোরিক্সার ভেতরে গোপন কেভিটি তৈরি করে মাদক পাচার করা হতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে ২৭ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

প্রকাশিত: ০৯:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫