
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন,বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। বর্তমানে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।তিনি আরো বলেন, শিক্ষা পরিবার ও সর্বস্তরের জনগণের মধ্যে পরিবর্তনের একটি নবতর চেতনা ও আলোড়ন সৃষ্টি করেই বর্তমান সরকার শিক্ষাখাতে কিছু যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
১৯ অক্টোবর ( শনিবার) দুপুর ১টায় লোহাগাড়ার কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
কলাউজান শাহ রশিদিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ ন ম নোমান ও আওয়ামী লীগ নেতা আবদুল জব্বারের সঞ্চালনায় মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি আলহাজ্ব সাইফুদ্দিন হাসানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাংসদ প্রফেসর ড.নদভীর সহধর্মিণী নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন হিরু, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওয়াহেদ,চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, আমিরাবাদ ইউপি’র(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম ইউনুছ চৌধুরী, রশিদিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বকর, মাওলানা গোলাম রসুল কমরী,দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম এ গনি সম্রাট, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান, মোরশেদুল আলম নিবিল, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ, নারীনেত্রী জেসমিন আকতার প্রমুখ।
সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মহাজন জামে মসজিদের খতিব মাওলানা গোলাম রসুল কমরী।
এছাড়াও অনুষ্টানে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,জনপ্রতিনিধি, ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ, শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















