ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছেঃ আমিনুল ইসলাম

রায়হান সিকদারঃ

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বার আউলিয়া ডিগ্রি কলেজ সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন- শেখ হাসিনা সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। বর্তমানে বাংলাদেশের ছেলেমেয়েরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় বার আউলিয়া ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গণে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। যেসব ভবনে সকল আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে। ফলে, শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। স্বাধীনতা বিরোধীচক্র সব সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সম্মৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ্য রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। এ কলেজের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়।

শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বার আউলিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ হল রুমে চলে এ সমাবেশ।

এতে সভাপতিত্ব করেন বার আউলিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ফয়েজ উল্লাহ্ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। এ সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত সমাবেশ শেষে এ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন প্রফেসর রেজাউল করিম একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

বর্তমান সরকারের আমলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছেঃ আমিনুল ইসলাম

প্রকাশিত: ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২