
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি এক বছর বয়সী( সাড়ে চার ফুট) এর অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল অভয়ারণ্যের পার্শ্ববর্তী বড়হাতিয়া ইউনিয়ন থেকে ফেরার পথে রাস্তার ধারে অজগর দেখতে পান। তখন সেনাবাহিনীর দল নিজ উদ্যোগে অজগর সাপটি উদ্ধার করে চুনতি অভয়ারণ্য রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।
চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অজগরটি সাড়ে চার ফুট লম্বা। এটি চুনতি বনের ভেতর জন্ম নেয়া একটি অজগরের বাচ্চা। খাবারের খোঁজে হয়ত ভুলে লোকালয়ের কাছাকাছি চলে এসেছিল। সেনাবাহিনীর টিম অজগর সাপটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। বনবিভাগের টিম ও সেনাবাহিনীর টিম মিলে অজগরের বাচ্চাটি চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















