
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় নবগঠিত শহর উন্নয়ন কমিটির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বটতলীকে পরিচ্ছন্ন শহর’ গড়তে পরিস্কার- পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে।
৫ সেপ্টেম্বর ( শনিবার) বিকাল ৩ টার দিকে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর নির্দেশে লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য ও কমিটির পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজান এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেছেন।
ইতিমধ্যে বটতলীকে যানজট মুক্ত রাখতে দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করেন।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্য,পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রধান মিজানুর রহমান মিজান বলেন, সাংবাদিক ভাই দেখেন,আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজ কে খুব বেশী প্রাধান্য দিয়ে থাকব।এ শহরে কোন ধরণের দুর্নীতি ও অনিয়ম কার্যক্রম চলবেনা। বটতলী স্টেশনের যেকোন সমস্যা সমাধানে তিনিসহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা দ্রুত ছুটে আসবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি আরও জানান,
আমরা আমাদের এই প্রিয় বটতলী শহরকে সারাক্ষণ ঘরের মত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।
রাস্তাসহ যেখানে সেখানে আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। শহরে হাসপাতাল সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন প্রদান করা হবে।
আজকের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো তা প্রতিদিন চালিয়ে যাবো ।এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এস আই পার্থ সারর্থী হাওলাদার, লোহাগাড়া ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহমুদ রহমান, দোহাজারী হাইওয়ে থানার এএসআই জাকির হোসেন প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



