
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ আরকান মহাসড়কের দু’পাশে গড়ে ওঠেছে ভাসমান হকার। ফুটপাত দখল করে তারা চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা।৪ডিসেম্বর রাত সাড়ে ৯টায় থেকে ১০টা পর্যন্ত স্টেশনের দু`পাশে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।তিনি এসময় ভাসমান অনেক দোকানদারকে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম জানান,সড়কের দু`পাশে অবৈধভাবে যত্রতত্র ভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্টেশনে অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কোন ভাবেই অবৈধভাবে বটতলী মোটর স্টেশনে ভাসমান দোকানিরা ফুটপাত দখল করতে পারবে না।
এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
তিনি লোহাগাড়ার কর্মরত সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















