
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন থেকে বুঝতে শিখেছেন, সেদিন থেকেই তিনি জনগণের জন্য কাজ করেছেন, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। এজন্য তাঁকে বৃটিশ ও পাকিস্তান সরকারের কাছে শত্রু হতে হয়েছে। বঙ্গবন্ধু প্রায় ১৪ বছর কারা ভোগ করতে হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে যারা সপরিবারে হত্যা করার মাধ্যমে বালাদেশের অগ্রযাথাকে নস্যাৎ করতে চেয়েছিল তাদের সে আশা পূরণ হয়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া এবং আজীবন হয়ে থাকবে সোনার বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত যেখানে থাকবে না অর্ধহারে ও অনাহারে মানুষ তারই সে স্বপ্ন পূরণ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।২০আগষ্ট বিকেল ৪টায় উপজেলা পাবলিক হলে জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট হুমায়ন কবির রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু`র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি নিবাস দাশ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম এ গনি সম্রাট, সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার,লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক,
সাবেক ছাত্রনেতা নুরুল আলম জিকু, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,
পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মদ সাইফুল আলম, লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা যুবলীগের সদস্য বাদশা খালেদ, সাইফুল হাকিম,যুবলীগ নেতা শহিদুল্লাহ কাইছার,তরুণ আওয়ামীলীগ নেতা মুহাম্মদ মিজানুর রহমান মিজান,যুবলীগ নেতা মোহাম্মদ আদেল চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম নিবিল,
সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফুল ইসলাম, আসিফ ইফতেখার, শফিউল আজম জুয়েল,জিহানুর রহমান চৌধুরী,আরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
অনুষ্টান শেষে প্রায় ১২হাজার মানুষের জন্য সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















