
নিজস্ব প্রতিবেদকঃ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,স্বাধীনতার মহান স্হপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে শ্রদ্ধা জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবিব জিতু।
১২ অক্টোবর সকালে তিনি নতুন ইউএনও`র দায়িত্ব নেওয়ার পর উপজেলা শহীর মিনারের পার্শ্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান।
নবাগত ইউএনও মোহাম্মদ আহসান হাবিব জিতু জানান,লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিগত কয়েক দিন পুর্বে দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব গ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নতুন পথ চলা শুরু করেছি ।তিনি আরও জানান,লোহাগাড়ার শিক্ষা,ক্রীড়া, সংস্কৃতিসহ এলাকার উন্নয়নে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেছেন লোহাগাড়ার নবাগত ইউএনও মোহাম্মদ আহসান হাবিব জিতু।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূইয়াসহ অন্যান্যরা ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



