ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’ আয়োজিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে সংস্কারের জন্য প্রাণ দেওয়া শহীদদের মরদেহ সরকারের ফেরত দিতে হবে। একই সংবিধান ও একই ফ্যাসিবাদী ব্যবস্থার অধীনে নির্বাচন হলে এত মানুষের রক্ত ঝরানোর প্রয়োজন ছিল না।”

যুবকদের উদ্দেশে তিনি আরও বলেন, “এখনো একটি ফ্যাসিবাদের কারখানা রয়ে গেছে, আর সেটি হলো বঙ্গভবন। এর পতন হবে আপনাদের হাত ধরে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির এক নেতার ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা তিনি “দুষ্টুমি করে বলা” বলে দাবি করেছেন। এছাড়া, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের ঘণ্টাব্যাপী বৈঠকও অনুষ্ঠিত হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫