ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট,দেশবাংলা ডটনেট

ফেনীর দাগনভূঞা উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বজলুর রহমান (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। তিনি জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের নিজ বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন ছিলেন।  তার বাড়ি ও আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। মারা যাওয়ার আগে কয়েক দিন ধরে তিনি জ্বর ও শ্বাস কষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত জানান, কভিড-১৯ এর মতো উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই মুয়াজ্জিন বেশ কিছুদিন যাবত জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে। নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেলেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, ওই ব্যক্তি শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ির আশপাশের ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় তার দাফনের ব্যবস্থাও করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০