চিরসুন্দর ঋতুরাজ বসন্তের ফাল্গুনের ৫ম দিন আজ। হঠাৎই রাজধানীতে ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি হয়েছে। রবিবার ( ১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে বৃষ্টি নামে। ফাল্গুনে এই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়ে রাজধানীর পথচারীরা। বৃষ্টির পাশাপাশি বয়ে যায় দমকা হাওয়া।
মাত্র ১৫ মিনিটের বৃষ্টি কর্মজীবিদের কিছুটা দুর্ভোগের মধ্যেই ফেলে দিলেও এ কথা বলাই যায় শীতের শেষে রিমঝিম এ বৃষ্টি গ্রীষ্মের আগমনী বার্তা দিয়ে গেল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























