
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ফার্মেসিতে রোগী ভর্তি রেখে অবৈধভাবে চিকিৎসা প্রদানের অভিযোগ, পল্লী চিকিৎসক হয়ে ডা. পদবী ব্যবহার, ড্রাগ রেজিস্ট্রি খাতায় এন্ট্রি না থাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।এসময় আফিফ ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।
২৪এপ্রিল সকালে উপজেলার পুটিবিলায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জিয়া উদ্দিন আহমেদ,ঔষধ প্রশাসন অধিদপ্তরের চট্টগ্রাম দক্ষিণের ড্রাগ সুপার ফজলুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, থানা পুলিশ,আনসার বাহিনীর সদস্য ও ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, “জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হবে। কোনোভাবেই অবৈধভাবে চিকিৎসা সেবা প্রদান বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির সুযোগ, পল্লী চিকিৎসক হয়ে ডা. পদবি ব্যবহার করতে দেওয়া হবে না।আফিফ ফার্মেসিতে রোগী ভর্তি রেখে অবৈধভাবে চিকিৎসা প্রদানের অভিযোগ, পল্লী চিকিৎসক হয়ে ডা. পদবী ব্যবহার, ড্রাগ রেজিস্ট্রি খাতায় এন্ট্রি না থাকায় ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইকবাল হোসাইন জানান,আফিফ ফার্মেসিতে চিকিৎসকের সনদ ছাড়াই এক পল্লী চিকিৎসক রোগীদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার পুটিবিলায় আফিফ ফার্মেসীর মালিককে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















