
কেরানীহাট শাখায় গ্রাহক সমাবেশে এম ডি
সাতকানিয়া প্রতিনিধি
দি ফারমার্স ব্যাংক কেরানীহাট শাখার উদ্যেগে ব্যবসা উন্নয়ন ও গ্রাহক সমাবেশ ৭ নভেম্বর বুধবার সকালে শাখা মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মায়মুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংক পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসইভিপি গাজী সালাহ উদ্দিন,ভিপি সারোয়ার জাহান চৌধুরী, এফ ভিপি স্বপন কুমার রায়, এভিপি নাছির উদ্দিন ও এফএভিপি মনির হোসেন খন্দকার,কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মিয়া, কেরানীহাট ল্যান্ড ওনার্স এসোসিশেনের সভাপতি আলহাজ নেজাম উদ্দিন ও সহ-সভাপতি ফরিদুল আলম প্রধান অতিথি এহসান খসরু তার বক্তব্যে বলেন, ব্যাংক জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দি ফারমার্স ব্যাংককে একটি গতিশীল ও গ্রাহকবান্ধব ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাহলে আমরা অবশ্যই সফল হবো বলেই আমার বিশ্বাস। আমরা ইতিপূর্বে আমরা দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের ভাল সাড়া পাচ্ছি। হচ্ছে অগ্রগতিও। এ অগ্রগতি অব্যাহত রাখতে পারলেই আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
