ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী ৭৫০ কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এর উৎক্ষেপণ করার তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

প্রতিবেদনে বলা হয়, উন্নত এভিওনিক্স ও অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম দিয়ে সজ্জিত এই অস্ত্র-ব্যবস্থাটি উচ্চ নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে এড়াতে সক্ষম।

প্রতিবেদন মতে, ‘আর্মি রকেট ফোর্স কমান্ডের অংশ হিসেবে ফাতাহ-৪ পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত ক্ষেপণাস্ত্রব্যবস্থার নাগাল, প্রাণঘাতী অবস্থা ও টিকে থাকার ক্ষমতা আরও বাড়াবে।

এই উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন চিফ অব জেনারেল স্টাফ, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা।

ফাতাহ-৪ এর প্রশিক্ষণ উৎক্ষেপণ সফলভাবে পরিচালনার জন্য দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান এবং সার্ভিস প্রধানরাও অংশগ্রহণকারী সেনা, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

সূত্র : জিও নিউজ

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

প্রকাশিত: ০৭:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫