
এন.এইচ.মাসুম সাতকানিয়া
সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষনা পর্যন্ত নেতা কর্মীদের মাঠে থাকতে হবে। নির্বাচনে অংশগ্রহণ আন্দোলনের অংশ ,নির্বাচন শুধু নির্বাচন নয়, এ নির্বাচন দেশনেত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির অংশবিশেষ। সুতরাং সকল মতপার্থক্য ভুলে গিয়ে সব স্তরের নেতা কর্মীদের ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। গতকাল (৮ অক্টোবর) মঙ্গলাবার
দক্ষিণ চট্রগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গাফফার চৌধুরীর সমর্থনে সাতকানিয়া গণসংযোগে এসব কথা বলেন দক্ষিণ জেলার আহবায়ক আবি সুফিয়ান। চরতি,আমিলাইশ,নলুয়া সহ বেশকিছু ইউনিয়নে গণসংযোগ করেছেন বিএনপি’র নব গঠিত দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আবু সুফিয়ান। সাথে ছিলেন সদস্যসচিব মোস্তাক খান যুগ্ন অাহবায়ক অালী অাব্বাস,জেলা বি এন পি’র সাবেক সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দীন, প্রার্থী গাফ্ফার চৌধুরী,উপজেলা বি এন পির সাবেক সাধারন সম্পাদক মুজিবুর রহমান, যুবদল সভাপতি শেফায়েতউল্লাহ চক্ষু, ছাত্রদল সভাপতি নাজিম উদ্দীন,জেলা ছাত্রদল নেতা অারিফ,যুবদল নেতা ফরিদুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























