
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পদুয়া ফরিয়াদেরকুল হাঙ্গরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
৫ই মার্চ সমিতির অফিসে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহন শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হয়।
ভোট চলাকালীন সময়ে সার্বিক পরিস্থিতি সুন্দর,সুষ্ঠু এবং বিশৃঙ্খলা এড়াতে লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল, থানার এসআই এনায়েত, এসআই সিরাজ, এএসআই লুৎফুর রহমান,এএসআই রিয়াজসহ থানা পুলিশের টিম, বাংলাদেশ সেনাবাহিনীর টিম, আনসার সদস্যরা তৎপরতা দেখা গেছে।
নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা করেন ফরিয়াদেরকুল হাঙ্গরখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম। সাথে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উপজেলা সমবায় অফিসার নুর হোসেন, সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম।
উক্ত নির্বাচনে সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাবেদ আম প্রতীক নিয়ে বিজয়ী লাভ করেন। তার প্রাপ্ত ভোট ১৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দী নওশা মিয়া আনারস প্রতীক পেয়েছেন ১৭০ ভোট।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি হয়েছেন নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রজাপতি প্রতীকে শওকত আনোয়ার । তার প্রাপ্ত ২২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি মোহাম্মদ আলমগীর ছাতা প্রতীকে,পেয়েছেন ২০১ ভোট। কোষাধ্যক্ষ পদে হরিণ প্রতীকে শেলি বড়ুয়া পেয়েছেন ২১৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি হোবাইবুর রহমান দোয়াত কলম প্রতীক পেয়েছেন ২০৫ ভোট।
নির্বাচনে নির্বাচিত সদস্যরা হলেন যথাক্রমে গোলাম কাদের, মোহামদ আলী, শেপালি বড়ুয়া, পারভিন আকতার, মহি উদ্দিন, ফরিদ, মোহাম্মদ নবি, আবু তাহের।
উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে মোহাম্মদ জাবেদ স্বতন্ত্র পদে নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে ফরিয়াদের কুলের উন্নয়নের পক্ষের প্যানেল (সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম মেম্বার,উদ্যোক্তা আলহাজ্ব জাহাঙ্গীর আলমের) ঐক্যবদ্ধ নির্ভীক ফরিয়াদেরকুল জোটে) সংগঠনের সেক্রেটারি, কোষাধ্যক্ষসহ সদস্যরা নিরষ্কুশ জয় পেয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
