ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তের চিঠিতে এ নির্দেশনা জানানো হয়। দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। পরে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হলেও মঙ্গলবার যে জবাব জমা দেন, তা গ্রহণযোগ্য হয়নি।

তবে মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান বিবেচনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপাতত দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব স্তরের পদ তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

এ ছাড়া টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা, দলের নীতিমালা ও জনগণের ধর্মীয় অনুভূতিকে সম্মান করার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ০৯:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫