
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক ওসমানের পিতা ও প্রবীণ ব্যবসায়ী আবুল হাশেম প্রকাশ বাদশা হাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এক বিবৃতিতে তিনি মরহুম আবুল হাশেমের বিদেহী আত্মার শান্তি, তার শোক সন্তপ্ত পরিবারে, পরিজন, সহকর্মী, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, লোহাগাড়া দরবেশহাট এলাকার সওদাগর পাড়ার প্রবীণ সমাজ সেবক ও দানবীর বাদশা হাজী গত ২৫ জুন রাত ৮টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ৫ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখেছেন।
আজ ২৬ জুন সকালে দক্ষিণ সওদাগর পাড়া মসজিদ প্রাঙ্গণে মরহুম মোহাম্মদ ইসলামের জানাযা শেষে তার পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















