
লোহাগাড়া উপজেলার কলাউজানের বাসিন্দা প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৪ ডিসেম্বর (বুধবার) ভোরে ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিওন।
তিনি দীর্ঘদিন চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কর্ণফুলী পত্রিকায় কর্মরত ছিলেন।
প্রবীণ সাংবাদিক মরহুম আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ। যৌথ বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইদিন বাদে আছর পশ্চিম কলাউজান খাদিজাতুল কোবরা(রা)মহিলা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















