ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীরা বিদেশ থেকে শুল্ক ছাড়া কয়টি মোবাইল আনতে পারবেন যা জানা গেল

দেশে আগত প্রবাসীরা ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়াই নিজের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে অবস্থান ৬০ দিনের বেশি হলে মোবাইল ফোন অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

প্রবাসীদের জন্য নতুন সুবিধা

বৈঠকে জানানো হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন—নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুটি নতুন হ্যান্ডসেট ট্যাক্স ছাড়াই।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি একটি অতিরিক্ত ফোন আনতে পারবেন ট্যাক্স ছাড়াই।
চতুর্থ ফোন থেকে শুল্ক দিতে হবে।

চোরাচালান প্রতিরোধে বিদেশ থেকে কেনা মোবাইলের বৈধ ক্রয়কাগজ সাথে রাখতে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে।

শুল্ক কমানোর সিদ্ধান্ত

সভায় স্মার্টফোনের বৈধ আমদানিতে আরোপিত ৬১ শতাংশ শুল্ক কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমদানিকৃত ফোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে।
সঙ্গে স্থানীয় ১৩–১৪টি মোবাইল ফ্যাক্টরির শুল্ক-ভ্যাট সমন্বয় করার বিষয়েও আলোচনা হয়েছে, যাতে বিদেশি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত না হয়।

সিম ব্যবহারে সতর্কতা

বিজ্ঞপ্তিতে নাগরিকদের সতর্ক করে বলা হয়—আপনার অজান্তেই কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা খেয়াল রাখুন।
অনলাইন স্ক্যাম, সাইবার অপরাধ, মোবাইল জুয়া বা এমএফএস প্রতারণায় আপনার সিম ব্যবহার হলে দায়ভার আপনার ওপরই আসতে পারে। এজন্য সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।

পুরোনো বিদেশি ফোনের ডাম্পিং বন্ধে কড়াকড়ি

সভায় আরও জানানো হয়, বিদেশ থেকে কেসিং পরিবর্তন করে পুরোনো মোবাইল ফোন বাংলাদেশে ঢোকানোর প্রবণতা বন্ধ করা হবে। ভারত, চীন, থাইল্যান্ডসহ অন্যান্য দেশ থেকে আসা ফ্লাইট শনাক্ত করা হচ্ছে এবং বিমানবন্দর–স্থলবন্দরে শিগগিরই কাস্টমস অভিযান শুরু হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রবাসীরা বিদেশ থেকে শুল্ক ছাড়া কয়টি মোবাইল আনতে পারবেন যা জানা গেল

প্রকাশিত: ০৬:১১:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫