ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

  • দেশ বাংলা অনলাইন
  • প্রকাশিত: ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৬৯ পড়া হয়েছে

মালয়েশিয়ায় কর্মরত ও আগ্রহী প্রবাসী কর্মীদের জন্য এলো বড় সুখবর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কর্মসংস্থান ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে নতুন নীতিমালা ঘোষণা করেছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

নতুন নীতিমালায় প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের পাসের মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে। দক্ষতার স্তর অনুযায়ী এই মেয়াদ ৫ থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে ন্যূনতম বেতন কাঠামো।
মন্ত্রণালয় জানিয়েছে, আগে প্রবাসী কর্মীদের পাসের নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। সংস্কারকৃত এই ব্যবস্থার ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন প্রবাসীরা দীর্ঘমেয়াদে মালয়েশিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে নিয়োগকর্তারা পাবেন স্থিতিশীল ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা তৈরির সুযোগ।
নতুন নীতিমালার অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় মালয়েশিয়ানদের কর্মসংস্থান নিশ্চিত করা। সরকার বলছে, পাসের নির্ধারিত সময়সীমা নিয়োগকর্তাদের জন্য একটি স্পষ্ট গাইডলাইন হিসেবে কাজ করবে, যাতে তারা ধাপে ধাপে স্থানীয় দক্ষ জনবল গড়ে তোলার জন্য ‘সাকসেশন প্ল্যান’ বা উত্তরাধিকার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।
বিশেষ করে প্রফেশনাল ক্যাটাগরি-২ ও ক্যাটাগরি-৩ পাসধারীদের ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।
বেতন কাঠামোয় বড় পরিবর্তনের মধ্যে—
ক্যাটাগরি-১: ন্যূনতম বেতন ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার রিঙ্গিত, মেয়াদ ১০ বছর
ক্যাটাগরি-২: বেতন ১০ হাজার থেকে ১৯ হাজার ৯৯৯ রিঙ্গিত, মেয়াদ ১০ বছর
ক্যাটাগরি-৩: বেতন ৫ হাজার থেকে ৯ হাজার ৯৯৯ রিঙ্গিত, মেয়াদ ৫ বছর
সরকারের মতে, এই বর্ধিত বেতন ও দীর্ঘমেয়াদি পাস ব্যবস্থা ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানবসম্পদ উন্নয়নেও গতি আনবে।
আরও সুখবর হলো—সব ক্যাটাগরির পাসধারী প্রবাসীরা তাদের পরিবার ও নির্ভরশীলদের সঙ্গে রাখার অনুমতি পাবেন। ১ জুন থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে শিল্প মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে, যাতে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সূত্র: মালয় মেইল

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

প্রকাশিত: ০৭:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬