দেশবাংলা ডেস্কঃ
চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য,আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সাথে গতকাল রাত্রে চট্টগ্রামস্হ নদভী প্যালেসে লোহাগাড়া প্রেস ক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন । এ সময় লোহাগাড়া প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি আবদুল জব্বার ফিরোজ,সাধারণ সম্পাদক কাইছার হামিদ,যুগ্ন সাধারণ সম্পাদক এম সাইফুল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক সাংবাদিক হোসাইন মেহেদী,কার্যনির্বাহী সদস্য সাংবাদিক রায়হান সিকদার,সাংবাদিক মনির আহমদ আজাদ,সাংবাদিক সেলিম উদ্দিন,শাহজাদা মিনহাজ উপস্হিত ছিলেন।
সাক্ষাতকালে প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, সাংবাদিক জাতির বিবেক, সমাজের দর্পন।
সাংবাদিকরা দেশের উন্নয়নে অনেক ভুমিকা পালন করছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে লোহাগাড়া প্রেস ক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দরা অগ্রনী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য,
আগামী ২৬মে লোহাগাড়া প্রেস ক্লাব কর্তৃক ফোর সিজনে রিসোর্টে অভিষেক ও ইফতার মাহফিলে সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ,গণমানুষের জননন্দিত নেতা প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















