
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর ( সোমবার) বিকালে জন্মদিন উপলক্ষে লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনের আইস পার্কের সামনে কেক কাটা হয়৷
এময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ- সভাপতি আদেল চৌধুরী, নুরুল আলম, সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী , যুগ্ন সম্পাদক মোঃ আইয়ুব, মোঃ এরশাদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ।
এছাড়াও সংগঠনটির বড়হাতিয়া ইউনিয়নের সভাপতি মনজুর আলম, পদুয়া ইউনিয়ন সভাপতি কাউছার উদ্দিন, পুটিবিলা ইউনিয়ন সভাপতি আ স ম দিদারুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম , কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক গৌতম দাশ,পদুয়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শাহজাহান, সম্রাট আকবর, খোকা, শহীদ, রুকন, শাকিল, সালাউদ্দিন প্রমুখ।
লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা হাজারও সমস্যা আর ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করিয়েছেন।
দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আর তাই ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’।
শেখ হাসিনার হাতকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



