দেশবাংলা ডেস্কঃ
সাতকানিয়া উপজেলায় মাদার্শা ইউনিয়নে ৯ই মার্চ বিকাল ৩টায় মাদ্রাসা-ই-আবু হুরাইরা(রা)দাখিল মাদ্রাসায় প্রাত্তন ছাত্র সংসদ আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবধর্ণা ও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসাইন সওদাগরে সভাপতিত্বে স্থানীয় সাংসদের সহধর্মিণী ও বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী প্রধান অতিথি’র বক্তব্য বলেন সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, বিনা বেতনে লেখাপড়া, বিনামূল্যে বই, উপবৃত্তি, সবই ভালো প্রজন্ম গড়ে তোলার মানসে বর্তমান সরকার করে যাচ্ছে। মায়ের গর্ভ থেকে শিশু সকল সুযোগ নিয়ে ভালো মানুষ হবে এ উদ্দেশ্যই বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আজিম শরীফ, মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী,সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হারুন,সাবেক ছাত্রলীগে আহবায়ক জানে আলম জামাল,মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার, মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম,স্থানীয় সাংসদের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহম্মদ, মোহাম্মদ আলী,মহি উদ্দিন মহিন,আব্দুর রহিম জয়,দেলোয়ার হোসেন বেলাল,উপজেলা নারী নেত্রী নার্গিস আক্তার মুন্নী,নাছরিন আক্তার,মাদার্শা ইউপি সদস্য নুরুল কবির,হারুন অর রশিদ,ইজ্জত আলী,পৌরসভা ছাত্রলীগের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচ, উপজেলা ছাত্রীলীগে সহ-সভাপতি সাহাব উদ্দিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, মাদ্রাসার প্রাত্তন ছাত্র মোহাম্মদ কায়সার,মোহাম্মদ ইউনুস প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















