
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ, উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ“ এই স্লোগানকে সমানে রেখে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যেোগে উপজেলা পরিষদ মাঠে গত বৃহস্পতিবার থেকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুরু
হয় উন্নয়ন মেলা। শুরু থেকে সমাপনী পর্যন্ত প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীথেকে শুরু করে সব বয়সি নানা শ্রেণী পেশার নারী-
পুরুষেরা উপস্থিতি ছিল দেখার মতো। সন্ধ্যায় আয়োজন করা হয় আলোচনা
সভা। এরপর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। তারকা
শিল্পীরা প্রতিদিন গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে রাখেন।
উন্নয়ন মেলায় ২টি পর্যায়ে বিবেচনা করে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্টল হিসেবে বাচাই করা হয়। প্রথম পর্যায়ে- প্রথম চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিস, দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য বিভাগ,তৃতীয় ভূমি অফিস।২য় পর্যায়ে-১ম উপজেলা কৃষি অফিস,২য় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ৩য় পদুয়া ইউনিয়ন পরিষদ।
সমাপনী দিন হিসেবে ৬ অক্টোবর সন্ধ্যায় এক অালোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়েছে।উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম।বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শামীম হোসেন,চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,মুক্তিযোদ্ধা রফিক দিদার,সাংবাদিক এইচ এম জসিম উদ্দিন,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার,সাংবাদিক জাহেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবু আসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারাদেশের প্রতিটি জনপদে উন্নয়নের সুফল বইছে।বর্তমান সরকারের ভিশন হচ্ছে দেশের উন্নয়ন, জনগনের ভাগ্য পরিবর্তনে কাজ করার।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবর্ত্রে সমান উন্নয়নে বিশ্বাসী। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ।তার
সুদক্ষ ও বিচক্ষণতার কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে পৌঁছে গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















