ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা, ভারত সফরের আমন্ত্রণ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এই শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন।

বার্তায় মোদী সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়ার তার দৃষ্টিভঙ্গির প্রতি জনগণের সমর্থনের প্রমাণ।
দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক কল্যাণের আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে উল্লেখ করে মোদী বলেন, উন্নয়ন অগ্রাধিকারের দৃঢ় সমন্বয় ভবিষ্যৎ সহযোগিতার পথনির্দেশক হবে।
তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ লক্ষ্য বাস্তবায়নে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দ্রুত বর্ধনশীল দুটি অর্থনীতি হিসেবে বাংলাদেশ ও ভারত একে অপরের টেকসই উন্নয়ন, নিরাপত্তা ও পারস্পরিক সমৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
শুভেচ্ছাবার্তায় মোদী প্রধানমন্ত্রী তারেক রহমান, ড. জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানান এবং উষ্ণ অভ্যর্থনার আশ্বাস দেন।
শেষে তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, সফল নেতৃত্ব এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা, ভারত সফরের আমন্ত্রণ

প্রকাশিত: ১০:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬