
শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম মিনহাজুর রহমান। তিনি গতকাল বুধবার দুপুরে বেশ কয়েকজন নেতাকর্মী সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যলয়ে যান। এসময় রাজনৈতিক বিষয়াদী নিয়ে আলোচনা ছাড়াও প্রধানমন্ত্রী ডা. মিনহাজুর রহমানসহ সঙ্গীদের নিয়ে ছবিও তুলেন। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা আওয়ামীলীগের এই নেতা প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডা. মিনহাজুর রহমানের অনুসারীদের মাঝে ব্যাপক উৎফুল্লতা দেখা যায়। তার অনুসারীরা এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাতের বিষয়ে ডা. মিনহাজুর রহমান বলেন, আমি আজ বুধবার দুপুুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাত করি। এসময় বঙ্গবন্ধু পরিষদ সাতকানিয়া শাখার সভাপতি শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা সাংবাদিক সুকান্ত বিকাশ ধর উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



















